Latest News

6/recent/ticker-posts

Ad Code

তোর্ষা নদী সেতু সংলগ্ন জাগ্রত কালী মন্দিরে পুজো দিয়ে কর্মসূচির সূচনা করেন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়


অলিপুরদুয়ারের হাসিমারাস্থিত তোর্ষা নদী সেতু সংলগ্ন জাগ্রত কালী মন্দিরে পুজো দিয়ে কর্মসূচির সূচনা করেন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়




জেলা অলিপুরদুয়ারের হাসিমারাস্থিত তোর্ষা নদী সেতু সংলগ্ন জাগ্রত কালী মন্দিরে পুজো দিয়ে মঙ্গলবার জেলায় নিজের কর্মসূচির সূচনা করেন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি এবং তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।


এদিন বেলা ১২ টা নাগাদ ওই মন্দিরে গিয়ে পুজো দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।পুজো শেষে অলিপুরদুয়ারের উদ্দেশ্যে রওনা দেন তিনি।সূত্রের খবর,এদিন তৃণমূলের সর্বভারতীয় সভাপতির কাছে মন্দির সংস্কার এবং মন্দির সংলগ্ন নদীর ধারে স্থায়ী শ্মশানঘাট নির্মাণের জন্য আবেদন জানিয়ে তাকে স্মারকলিপিও প্রদান করা হয়।পাশাপাশি এদিন তৃণমূলের সর্বভারতীয় সভাপতির সুরক্ষার জন্য মন্দির চত্বর সুরক্ষা বলয়ে ঘিরে ফেলা হয়।


এরপর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উত্তরীয় পরিয়ে সন্মান জানানো হয় জেলা তৃণমূল কংগ্রেসের তরফে।এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন জেলা সভাপতি মৃদুল গোস্বামী,জেলা কো-অর্ডিনেটর পাশাং লামা,রাজ্য সম্পাদক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়,জেলা পরিষদের মেন্টর মোহন শর্মা,বিধায়ক সৌরভ চক্রবর্তী, কালচিনি ব্লক সভাপতি গণেশ মাহালি সহ তৃণমূলের অন্যান্য নেতা কর্মীরা।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code