সাংবাদিকের বাইক চুরির ঘটনায় আলোড়ন কোচবিহারে
প্রায়ই বাইক চুরির ঘটনা ঘটে। তবে তা সাধারন মানুষের। তবে এবার স্বয়ং সাংবাদিকের বাইক চুরির ঘটনা কোচবিহারে। সাংবাদিকের বাইক চুরির ঘটনায় বিভিন্ন মহলে আলোড়ন তৈরি হয়েছে।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত ৭.৩০ নাগাদ কোচবিহার শহরের বি এস রোড এলাকার কোচবিহার টাইমস নিউজ দপ্তরের সামনে থেকে। এই ঘটনায় গোটা এলাকা জুড়ে আতঙ্ক তৈরি হয় । ঘটনার খবর পেয়ে কোতোয়ালি থানার পুলিশ হাজির হয় । সিসিটিভির ভিডিও ফুটেজ থেকে দেখা যায় একটি যুবক বেশ কিছুক্ষণ দপ্তরের সামনে ঘোরাঘুরি করে ।সুযোগ বুঝে দপ্তরের সামনে থাকা সাংবাদিক এর একটি বাইক হাতিয়ে নিয়ে পালিয়ে যায়।
এই ঘটনায় কোচবিহার কোতোয়ালি থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করেন কোচবিহার টাইমস এর চিত্র সাংবাদিক মুন্না রহমান। কোতোয়ালি থানার আইসি সৌম্যজিৎ রায় অবশ্য বলেন ঘটনার তদন্ত শুরু হয়েছে। সাংবাদিকের বাইক চুরি ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা কোচবিহারে।
সাংবাদিকের বাইক চুরির ঘটনায় আলোড়ন কোচবিহারে, দেখুন এক্সক্লুসিভ সিসিটিভি ফুটেজ
Posted by Sangbad Ekalavya on Friday, January 15, 2021
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
0 মন্তব্যসমূহ