ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৩৪-আহত বহু
ইন্দোনেশিয়ার সুলাওসি দ্বীপে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩৪ জনে দাঁড়িয়েছে। এখন পর্যন্ত ৬৩৭ জন আহত হয়েছেন বলে জানা গেছে। বিধ্বস্ত হয়েছে অন্তত ৬০টি বাড়ি। শুক্রবার স্থানীয় সময় রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, সুলাওসি দ্বীপের মাজেনি শহরের ছয় কিলোমিটার উত্তর-পূর্বে ১০ কিলোমিটার গভীরে এ ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল।
দেশটির স্থানীয় দুর্যোগ প্রশমন সংস্থার প্রধান আলী রহমান বলেন, ‘মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। অনেকেই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছেন।’
১৫ হাজারের বেশি মানুষকে সুরক্ষিত স্থানে স্থানান্তরিত করা হয়েছে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in


0 মন্তব্যসমূহ