Latest News

6/recent/ticker-posts

Ad Code

একগুচ্ছ দাবি নিয়ে উত্তরকন্যা অভিযান করে ডেপুটেশন জমা দেন ক্ষৌরকাররা

একগুচ্ছ দাবি নিয়ে উত্তরকন্যা অভিযান করে ডেপুটেশন জমা দেন ক্ষৌরকাররা


গত ২৪শে ডিসেম্বর একগুচ্ছ দাবি নিয়ে উত্তরকন্যা অভিযান করে ডেপুটেশন জমা দেন ক্ষৌরকাররা। সোমবার নতুন বছরের শুরুতে কেন্দ্রীয় কমিটির প্রতিনিধিদলের সাথে শিলিগুড়ির দপ্তরে বৈঠক সারলেন পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন দপ্তরের মন্ত্রী গৌতম দেব। 


এদিন সমিতির কেন্দ্রীয় কমিটির তরফে ৮ জনের একটি প্রতিনিধি দল ভারপ্রাপ্ত মন্ত্রীর সঙ্গে ২৪ শে ডিসেম্বরের ডেপুটেশন সংক্রান্ত বিষয়ে আলোচনা করেন। 

বৈঠকে মন্ত্রী গৌতম দেব বলেন আগামী ৮ জানুয়ারি এবিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তিনি কথা বলবেন। তাদের দাবিদাওয়া সংক্রান্ত বিষয়ে জানাবেন। পরবর্তীতে মুখ্যমন্ত্রীকি বার্তা দেন সে বিষয়ে তিনি প্রতিনিধি দলকে জানাবেন বলে আশ্বস্ত করেন। 

এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির মুখ্য উপদেষ্টা অমল রায়, অ্যাডভাইজার গৌরাঙ্গ শর্মা,সহ সভাপতি হরেকৃষ্ণ শর্মা, সম্পাদক তপন কুমার বিশ্বাস, রনজিৎ শীল, বিধান রায় সহ প্রমুখ নেতৃত্ব।

সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code