জমির মালিকানা ঘিরে জটিলতা-নির্মিয়মান রাস্তার কাজ বন্ধ করে দিলো জলপাইগুড়ি পুরসভা
জমির মালিকানা ঘিরে জটিলতা। নির্মিয়মান রাস্তার কাজ বন্ধ করে দিলো জলপাইগুড়ি পুরসভা। বিগত কয়েকদিন ধরেই জলপাইগুড়ির রায়কতপাড়ায় বিশ্ব বাংলা ক্রীড়াঙ্গনের উল্টোদিকের করলা পাড়ে রাস্তা নির্মানের কাজ করছিল কলকাতার এক বেসরকারি সংস্থা।
খবর পেয়ে পুর কর্তৃপক্ষ সক্রিয় হয়ে ওঠে। জানা গিয়েছে, পুরসভার অনুমতি না নিয়েই ওই ময়দানে রাস্তার কাজ চলছিল।
করোনাকালে ওই ময়দানেই দিনবাজারের একাংশকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল।ওখানে মাটি ফেলে রাস্তার কাজ শুরু হতেই নড়েচড়ে বসে পুরসভা।
বন্ধ করে দেওয়া হয় রাস্তা নির্মাণের প্রক্রিয়া। তলব করা হয় ওই বেসরকারি সংস্থার পদাধিকারীদের। এবিষয়ে পুর প্রশাসক বোর্ডের সদস্য সন্দীপ মাহাতো বলেন,পুরসভার অনুমতি না নিয়ে এভাবে কাজ করা যায়না।
নির্মাণকারী সংস্থার প্রতিনিধির মাধ্যমে কলকাতার অফিসে যোগাযোগ করা হয়েছে। জমি সংক্রান্ত নথিপত্র নিয়ে পুরসভায় তাদের হাজির হতে বলা হয়েছে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
0 মন্তব্যসমূহ