প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করল ইরান
ইরান আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করল।ইসলামিক দেশ ইরান শীর্ষ সেনাকর্তা কাশেম সোলেমানির হত্যার মামলায় ট্রাম্প-সহ আটচল্লিশ জন মার্কিন আধিকারিকের বিরুদ্ধে পরোয়ানা জারি করেছে।
ইরানের বিচারবিভাগের মুখপাত্র গোলামহুসেন ইসমাইলি মঙ্গলবার এক সাংবাদিক বৈঠকে ট্রাম্প-সহ ৪৮ জন মার্কিন আধিকারিকের বিরুদ্ধে পরোয়ানা জারি করার কথা জানান। মার্কিন প্রেসিডেন্টকে গ্রেপ্তার করতে ইন্টারপোলের কাছেও সাহায্যের আবেদন করেছে।
ইরানের সরকার নিয়ন্ত্রিত সংবাদ সংস্থা IRNA সূত্রে জানা গিয়েছে, ২০২০ সালের ৩ জানুয়ারি বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় ‘কাডস ফোর্স’-এর কমান্ডার জেনারেল কাশেম সোলেমানির মৃত্যুর জন্য দায়ী ট্রাম্প ও অন্য মার্কিন আধিকারিরা।তাঁরা ‘হত্যা ও সন্ত্রাসবাদে’ অভিযুক্ত। ট্রাম্পের প্রেসিডেন্ট পদের মেয়াদ শেষের পরও তাঁর বিচার চেয়ে সরব হবে ইরান।
ইরান ইতিমধ্যে ট্রাম্প ও বাকিদের বিরুদ্ধে ‘রেড কর্নার নোটিশ’ জারির আবেদন করেছে।এটা ইন্টারপোলের সর্বোচ্চ স্তরের গ্রেপ্তারি পরোয়ানা। স্থানীয় কর্তৃপক্ষ এমন ক্ষেত্রে আবেদনকারী দেশের তরফে অভিযুক্তকে গ্রেপ্তার করে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ