নয়া তিন কৃষি আইন বাতিলের দাবিতে দিনহাটা S.D.O অফিসে ডেপুটেশন ও অবস্থান বিক্ষোভ
নয়া তিন কৃষি আইন বাতিলের দাবিতে দিল্লীর কৃষক আন্দোলনের প্রতি সংহতি জানাতে সারা ভারত কৃষক সভা ও খেতমজুর ইউনিয়নের নেতৃত্বে আজ সকাল ১১ টায় দিনহাটা স্টেশন চত্বর থেকে S.D.O অফিস পর্যন্ত মিছিল সংঘটিত হয়। দুপুর ১২ টা থেকে ২ টা পর্যন্ত S.D.O অফিসে ডেপুটেশন ও অবস্থান বিক্ষোভ করা হয়।
ডেপুটেশন ও অবস্থান বিক্ষোভের দাবী সমূহ -
★দিল্লীর কৃষক আন্দোলনের প্রতি সংহতি জ্ঞাপন -
★ নয়া তিন কৃষি আইন বাতিল করতে হবে -
★ কেন্দ্রের নয়া বিদ্যুৎ বিল প্রত্যাহার করতে হবে-
★ ধানের নূন্যতম সহায়ক মূল্য প্রতি কুইন্টাল ২৫০০টাকা করতে হবে -
★কৃষি ঋণ মুকুব করতে হবে -
★দ্রব্যমূল্য বৃদ্ধি প্রতিরোধ করতে হবে
★ নারীদের সুরক্ষা সুনিশ্চিত করতে হবে -
★স্বচ্ছতার সাথে সমস্ত বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে -
★ দিনহাটা ২নং ব্লকে ঘোষিত ডিগ্রী কলেজের কাজ দ্রুত চালু করতে হবে-
★ স্বাস্থ্যবিধি মান্য করে সমস্ত শিক্ষায়তন খুলতে হবে -
এদিন উপস্থিত ছিলেন সারা ভারত কৃষকসভার কোচবিহার জেলা সম্পাদক তমসের আলী, জেলা সহ সভাপতি তারাপদ বর্মন, ব্লক কৃষকসভার সম্পাদক গৌরাঙ্গ পাইন, উপেন বর্মন,কানু পাটুয়ারী প্রমুখ
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in



0 মন্তব্যসমূহ