কৃষক আইন বাতিল এবং বিদ্যুৎ বিল 2020-র বিরুদ্ধে বিক্ষোভ সারা ভারত কৃষক সংগ্রাম সমন্বয় কমিটির
অভীক মিত্র, বীরভূম :
গতকাল বীরভূম জেলার মহকুমা শহর রামপুরহাট পাঁচমাথা মোড়ে বাম কংগ্রেস সমর্থিত "সারা ভারত কৃষক সংগ্রাম সমন্বয় কমিটি" কৃষক আইন বাতিল এবং বিদ্যুৎ বিল 2020-র বিরুদ্ধে কৃষি আইনের কপি জ্বালিয়ে বিক্ষোভ দেখালেন রামপুরহাটে।
এদিনের বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন বিধানসভাকেন্দ্রের যুব কংগ্রেস সভাপতি আঙ্গুর মিঞা,শহর কংগ্রেস সভাপতি সাহাজাদা হোসেন (কিনু), সিপিএমের প্রাক্তন কাউন্সিলার সঞ্জীব মল্লিক সহ বামফ্রন্ট ও কংগ্রেসের কর্মী সমর্থকেরা ।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ