এসটিএফ হানায় উদ্ধার একুশ কোটি টাকার মাদক
এসটিএফ-এর হানায় উদ্ধার হল একুশ কোটি টাকার মাদক। উল্টোডাঙা থানার বেলগাছিয়া মিল্ক কলোনির কাছে একটি ট্রাককে আটক করে এই বিপুল পরিমাণ মাদক উদ্ধার করে পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে এই অভিযান চালিয়ে সফল হয় পুলিশ।
কলকাতা পুলিশ সূত্রে জানা যায়, সোর্স মারফত খবর ছিল আগে থেকেই। সেইমতো গত ২ জানুয়ারি উল্টোডাঙ্গা থানা এলাকার বেলগাছিয়া মিল্ক কলোনির কাছে একটি ট্রাককে আটক করেন কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের অফিসারেরা। তল্লাশি চালিয়ে গাড়িটির ব্যাটারি বাক্সের ভিতর থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদক। ২ কেজি হেরোইন এবং ২ লক্ষ ৩২ হাজার ইয়াবা ট্যাবলেট।
পাশাপাশি, গ্রেপ্তার করা হয় মাহার আলি ও রবিউল হোসেন নামক ২ মাদক পাচারকারীকে। দু'জনেই আসামের বাসিন্দা। দুই ধৃত আপাতত পুলিশি হেফাজতে রয়েছে।
কলকাতা পুলিশ মারফত জানা যায়, উদ্ধার হওয়া হেরোইনের মূল্য আন্তর্জাতিক বাজারে ১০ কোটি টাকা এবং ইয়াবা ট্যাবলেটের মূল্য ১১ কোটি ৬০ লক্ষ। তদন্তে জানা গিয়েছে, এই বিপুল পরিমাণ মাদকের গন্তব্য ছিল বাংলাদেশ।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ