'হর ঘর তেরঙ্গা' (Har Ghar Tiranga) অভিযানের সমস্ত খবর এক ক্লিকে

প্রতিবন্ধী দিবসে অনন‍্য নজির সৃষ্টি করলেন দিশারী নার্সিং ট্রেনিং সেন্টারের কর্ণধার


প্রতিবন্ধী দিবসে অনন‍্য নজির সৃষ্টি করলেন দিশারী নার্সিং ট্রেনিং সেন্টারের  কর্ণধার     

 মধুসূদন রায় ,জলপাইগুড়ি :


জাতিসংঘের তত্ত্বাবধানে, শারীরিকভাবে অসম্পূর্ন মানুষদের প্রতি সহমর্মিতা ও সহযোগীতা প্রদর্শন ও তাদের কর্মকান্ডের প্রতি সম্মান জানানোর উদ্দেশ্যেই ১৯৯২ সাল থেকে প্রতিবছর তেশরা  ডিসেম্বর দিনটি বিশ্ব প্রতিবন্ধী দিবস হিসেবে পালিত হয়ে আসছে । সেই উপলক্ষ্যে বৃহস্পতিবার জলপাইগুড়ি পান্ডাপাড়া এলাকার দিশারী নার্সিং ট্রেনিং সেন্টারের  কর্ণধার শান্তনু শর্মা ও তার সেন্টারের ছাত্রীরা জলপাইগুড়ি সানুপাড়া এলাকার বাসিন্দা সুমতি চৌহান দেবীর বাড়িতে যান । এবং তার দুই প্রতিবন্ধী ছেলের হাতে ফুল , মিষ্টি ও কিছু শুকনো খাবার তুলে দিয়ে তাঁদের সাথে কিছুটা সময় কাটান  ।



 জানা যায় , জলপাইগুড়ির সানুপাড়া এলাকার বাসিন্দা  সুমতি চৌহান। স্বামীর মৃত্যুর প্রায় দেড় বছর হয়েছে । বতর্মানে পরিবারের সদস্য বলতে দুই ছেলেকে  নিয়ে তার সংসার । স্বামীর মৃত্যুর পর দিনমজুরির কাজ করে কষ্টেসৃষ্টে আয় উপার্জন করে সংসারের হাল ধরতে হয়েছে নিজেকেই । তার উপরে পরিবারের দুই ছেলে শারীরিক প্রতিবন্ধী । দুই ছেলের শিক্ষার খরচ এবং ভরণপোষণের অর্থ যোগাতে নুন আনতে পান্তা ফুরানোর মতো অবস্থা তার । তাদের এই করুন অবস্থার কথা জানতে পেরে দিশারী নার্সিং ট্রেনিং সেন্টারের  কর্ণধার শান্তনু বাবু ওই পরিবারটিকে ১ বছরের চাল,ডাল সহ বিভিন্ন খাদ্যসামগ্রী ও সাথে বস্ত্রের দায়িত্ব নেন । এবং আজকের এই বিশেষ দিনে তাঁদের কাছে পৌঁছে তাঁদের সাথে কিছু মূহুর্ত কাটান ।

Posted by Sangbad Ekalavya on Saturday, December 5, 2020

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক।

editor@sangbadekalavya.in