টি-২০ ক্ৰমতালিকায় একধাপ করে উঠলেন কোহলি এবং লোকেশ রাহুল
সংবাদ একলব্যঃ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সদ্য সমাপ্ত টি-২০ সিরিজে রান পাওয়ার সুবাদে আইসিসি ক্রমতালিকায় উন্নতি ঘটলো ভারত অধিনায়ক বিরাট কোহলি এবং উইকেটকিপার-ব্যাটসম্যান লোকেশ রাহুলের। বিরাট কোহালি এবং কে এল রাহুল এক ধাপ করে উঠে যথাক্রমে অষ্টম ও তৃতীয় স্থানে চলে এসেছেন।
বুধবারের প্রকাশিত তালিকায় ৯১৫ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে রয়েছেন ইংল্যান্ডের ডেভিড মালান। পাকিস্তানের বাবর আজম (৮৭১) রয়েছেন দ্বিতীয় স্থানে। অস্ট্রেলিয়ার ফিঞ্চকে (৮০৮) সরিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছেন লোকেশ রাহুল (৮১৬)। অষ্টম স্থানে থাকা কোহালির পয়েন্ট ৬৯৭। তালিকার প্ৰথ দশে কোহলি এবং রাহুল ছাড়া আর কোনো ভারতীয় ব্যাটসম্যান নেই। রোহিত শর্মা রয়েছেন ১৪ নম্বরে এবং শিখর ধাওয়ান রয়েছেন ১৯ নম্বরে।
টি-২০ বোলারদের তালিকায় প্ৰথম স্থানে রয়েছেন আফগানিস্থানের রশিদ খান (৭৩৬ পয়েন্ট)। প্রথম দশে নেই কোনো ভারতীয় বোলার। ৬১৪ পয়েন্ট নিয়ে তালিকায় ১১ তম স্থানে আছেন ওয়াশিংটন সুন্দর।
টি-২০ অলরাউন্ডার তালিকাতেও প্রথম স্থানে রয়েছেন আরেক আফগান তারকা মহম্মদ নবী। তার সংগ্ৰহ ২৯৪ পয়েন্ট। প্রথম ২০ তে স্থান হয়নি কোনো ভারতীয় অলরাউন্ডারের।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ