Latest News

6/recent/ticker-posts

Ad Code

এশিয়ান হাইওয়ে ৪৮ এ দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম ১



এশিয়ান হাইওয়ে ৪৮ এ দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম ১ 


ধূপগুড়ি ব্লকের গয়েরকাটায় এশিয়ান হাইওয়ে ৪৮ এ দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম হলেন একজন। 


স্থানীয় সূত্রে জানা যায়, বীরপাড়া থেকে ধূপগুড়ির দিকে একটি পেভার ব্লক বোঝাই মালবাহী ট্রাক যাচ্ছিল সেই সময় অপর দিক থেকে দ্রুত গতিতে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিলো যে পেভার বোঝাই ট্রাকটির পিছনের দুটি চাকা ট্রাক থেকে আলাদা হয়ে যায়। দুর্ঘটনার ফলে গুরুতর আহত হন ট্রাকচালক। দ্রুত তাকে বীরপাড়া হাসপাতালে নিয়ে যায় স্থানীয় বাসিন্দারা। 



খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে রানাঘাট থানার পুলিশ। ঘটনায় বেশ কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয় এই রাস্তায়। স্থানীয় বাসিন্দা সাইফুল ইসলাম জানান," বীরপাড়া ট্রাকটির চালক মদ্যপ অবস্থায় ছিলেন।যে কারনে গাড়ির উপর নিয়ন্ত্রণ রাখতে না পেরে উল্টো দিক থেকে আসা পেভার বোঝাই ট্রাকটিকে ধাক্কা। তবে ঘটনায় চালক বাদে সেভাবে কেউ আহত হয়নি। তবে বড়োসড়ো দুর্ঘটনা ঘটে যেতেই পারত।"
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code