ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতি-র উদ্যোগে প্রতি বছরের মতো এবারও শুরু হলো সারা বাংলা বিজ্ঞান অভিযান
এই বছর বিশেষ পরিস্থিতির কারণে, ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতি-র নিজ নিজ শাখা তাদের মতো করে পালন করছে এই বিজ্ঞান অভিযান । ০৭ থেকে ১৩ ই ডিসেম্বর পর্যন্ত চলবে এই অভিযান।
এই উদ্যোগে সক্রিয়ভাবে এগিয়ে এসেছে ,ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির নবদ্বীপ শাখা।
" ঘরে ঘরে বিজ্ঞান ভাবনা " - এই চিন্তা থেকে প্রতিটা ওয়ার্ডে সারা সপ্তাহব্যাপী পরিবার ভিত্তিক বিজ্ঞান আলোচনার ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও শেষদিন পথসভা করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
নবদ্বীপ শাখার সম্পাদক প্রতাপ চন্দ্র দাস বলেন, " সকলকে বিজ্ঞান ও যুক্তিবাদী ভাবনায় ভাবিত করাই বিজ্ঞান অভিযানের উদ্দেশ্য। ঘরে ঘরে যে ভাবে ধর্মীয় কুসংস্কার বাসা বেঁধে আছে তা দূর করতে বিজ্ঞান ও যুক্তিবোধের প্রসার প্রয়োজন। "
আজ নবদ্বীপের প্রাচীন মায়াপুরের বাসিন্দা অর্পিতা কর্মকারের বাড়িতে 'ঘরে ঘরে বিজ্ঞান ভাবনা' নিয়ে বিজ্ঞান সভা হলো। সভায় উপস্থিত ছিলেন পরিবারের সকল সদস্য। সভায় বিজ্ঞান ও যুক্তবাদ নিয়ে আলোচনা করেন তপন ভট্টাচার্য, সোমনাথ রায়, অর্পন রা, প্রতাপ চন্দ্র দাস প্রমূখ।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in


0 মন্তব্যসমূহ