Latest News

6/recent/ticker-posts

Ad Code

মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম থানার বালিয়া গ্রাম পঞ্চায়েতের রায়পুরে তৃণমূলের বিক্ষোভ মিছিল




মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম থানার বালিয়া গ্রাম পঞ্চায়েতের রায়পুরে তৃণমূলের বিক্ষোভ মিছিল 


রাজেন্দ্র নাথ দত্ত :মুর্শিদাবাদ: 


মুর্শিদাবাদ জেলার খড়গ্ৰাম ব্লকের বালিয়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কেন্দ্র সরকারের কৃষক বিরোধী আইন প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিলের শুভ সূচনা হলো রবিবার বিকেলে।


বালিয়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রায়পুর জুনিয়র হাইস্কুলের মোড় থেকে শুরু করে কেশবপুর পর্যন্ত বিক্ষোভ মিছিল হয় এবং রায়পুর জুনিয়র হাইস্কুলের মোড়ে একটি পথসভা অনুষ্ঠিত হই। এই মিছিলে গ্রামের সমস্ত কৃষক মিছিলে পা মেলান । 


উপস্থিত ছিলেন বালিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান গোকুল ঘোষ, কান্দী মহকুমা ছাত্র যুব নেতা শাশ্বত মুখার্জী, খড়গ্রাম পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ সুপ্রিয় ঘোষ, বালিয়া অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি (পূর্ব) সুনিল কোনাই বালিয়া গ্রাম পঞ্চায়েতের সমস্ত সদস্য ও সদস্যারা সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব উপস্থিত ছিলেন।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code