ফের উত্তরবঙ্গ সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী সোমবার থেকে শুরু হচ্ছে সফর। জানা গেছে এবার তিনদিনের উত্তরবঙ্গের সফর রয়েছে তাঁর। উত্তরবঙ্গ সফর সেরে বৃহস্পতিবার কলকাতায় ফিরবেন মমতা।
দক্ষিণবঙ্গের বাঁকুড়া, মেদিনীপুর ও বনগাঁয় সভা করেছেন মুখ্যমন্ত্রী। এবার উত্তরবঙ্গেও সভা করবেন তিনি। মঙ্গলবার জলপাইগুড়িতে ও বুধবার কোচবিহারে সভা করবেন তৃণমূলনেত্রী।
সামনেই বিধানসভা নির্বাচন তাঁর আগে সব দলই নেমে পড়েছে মাঠে। বিজেপি থেকে তৃণমূল, বাম, কংগ্রেস সবাই নেমেছে মাঠে। এবার আসরে নামছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়!
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ