Latest News

6/recent/ticker-posts

Ad Code

জল্পনার অবসান, নববর্ষে ভারতেই হচ্ছে ভারত-ইংল্যান্ড সিরিজ, থাকছে আহমেদাবাদের পিঙ্ক বল টেস্ট

জল্পনার অবসান, নববর্ষে ভারতেই হচ্ছে ভারত-ইংল্যান্ড সিরিজ, থাকছে আহমেদাবাদের পিঙ্ক বল টেস্ট



সংবাদ একলব্যঃ করোনা ভাইরাসের জন্য এবছরের আইপিএল অনুষ্ঠিত হয় সংযুক্ত আরব আমিরশাহীতে। ঠিক তখনই গুজব উঠেছিল ভারত-ইংল্যান্ডের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজও দুবাইতে হওয়ার সম্ভাবনা বেশি। যদিও জল্পনার সমাপ্তি ঘটিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়ে দেয় নতুন বছরের শুরুতেই হচ্ছে এই সিরিজ। ফেব্রুয়ারিতে শুরু হতে চলা এই সিরিজে ৪ ম্যাচের টেস্ট, ৫ ম্যাচের টি-টোয়েন্টি ও ৩ ম্য়াচের একদিনের সিরিজ খেলবে ভারত ও ইংল্যান্ড।

৫ ফেব্রুয়ারি চেন্নাই টেস্ট দিয়ে সফর শুরু করবে ইংল্যান্ড। এরপর ১৩ ফ্রেব্রুয়ারি চেন্নাইতে দ্বিতীয় টেস্ট ম্যাচের পর ২৪ ফেব্রুয়ারি আহমেদাবাদে গোলাপি বলের দিন-রাতের টেস্ট হবে। ৪ মার্চ চতুর্থ টেস্ট হবে মোতেরাতে।


টেস্ট সিরিজের পর ১২ মার্চ থেকে ২০ মার্চের মধ্যে ৫টি টি-২০ ম্যাচ খেলবে দুই দল। প্রতিটি ম্যাচই অনুষ্ঠিত হবে আহমেদাবাদে। সিরিজ শেষ হবে তিন ম্যাচের ওয়ানডে ম্যাচ দিয়ে। ২৩, ২৬ ও ২৮ মার্চ তিনটি ওডিআই ম্যাচ হবে পুনেতে।

দেখে নিন সম্পূর্ণ ক্রীড়াসূচিঃ 









সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code