Latest News

6/recent/ticker-posts

Ad Code

অলিম্পিকে ক্রিকেট নথিভুক্ততে সম্মতি, IPL হবে দশ দলের -একাধিক সিদ্ধান্ত নেওয়া হল BCCI-র AGM-এ

 


অলিম্পিকে ক্রিকেট নথিভুক্ততে সম্মতি, IPL হবে দশ দলের একাধিক সিদ্ধান্ত নেওয়া হল BCCI-র AGM-এ


আমেদাবাদে ভারতীয় ক্রিকেটর কনট্রোল বোর্ডের (বিসিসিআই) ৮৯তম বার্ষিক বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল ভারতীয় ক্রিকেট বোর্ড। 



ভারতীয় ক্রিকেটর কনট্রোল বোর্ডের (বিসিসিআই) ৮৯তম বার্ষিক বৈঠকে নেওয়া সিদ্ধান্ত গুলি এক নজরে- 


  • আইসিসি বোর্ড অফ ডিরেক্টরস ও সেই সমতুল যে কোনও সংস্থাতেও প্রতিনিধিত্ব করবেন ভারতীয় বোর্ডের শীর্ষ প্রতিনিধিরাই। নিশ্চিত হয়ে যায় আইসিসি-র বোর্ড অফ ডিরেক্টরে ভারতীয় বোর্ডের ডিরেক্টর থাকছেন বোর্ড প্রেসিডেন্ট মহারাজই। আর আইসিসি-র চিফ এগজিকিউটিভ কমিটিতে আগের মতো ভারতীয় বোর্ডের প্রতিনিধিত্ব করবেন বিসিসিআই সচিব জয় শাহ।

  • আট থেকে বাড়িয়ে দশ দলের আইপিএল করার সিদ্ধান্তও গৃহিত হয়।সিদ্ধান্ত নেওয়া হয়, ২০২২ থেকে আইপিএল হবে ১০ দলের।

  • ২০২৮ সালের লস অ্যাঞ্জেলস অলিম্পিকে ক্রিকেট নথিভুক্ততে সম্মতি বিসিসিআই-এর। 

  • প্রথম শ্রেণিতে খেলে অবসর নেওয়া সমস্ত ক্রিকেটারদের জন্য মেডিকেল রি-ইমবার্সমেন্টের অর্থ বাড়িয়ে ১০ লক্ষ করার সিদ্ধান্ত হয়েছে।

  • আম্পায়ার ও স্কোরারদের অবসরের বয়স বাড়িয়ে করা হয়েছে ৬০।

  • নতুন নির্বাচক কমিটিও গঠন হয়েছে এদিন। 

  • নির্বাচক কমিটির চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন চেতন শর্মা। কুরুভিলা ও দেবাশিস মোহান্তি স্থান পেয়েছেন কমিটিতে। পাঁচজনের কমিটিতে আগে থেকেই ছিলেন সুনীল যোশী ও হরবিন্দার সিং।

  • আগামী বছরের টি-২০ বিশ্বকাপের জন্য ভেনুও বেছে নেওয়া হয়েছে। বিশ্বকাপের জন্য বেছে নেওয়া ভেনু গুলি হল কলকাতা, কল্লোলিনী্‌ মুম্বই, আমেদাবাদ, ধর্মশালা, বেঙ্গালুরু, চেন্নাই, দিল্লি ও মোহালি। 

  • বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিকে ঢেলে সাজানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 
  • দেশের বিভিন্ন প্রান্তে গঠিত হবে আঞ্চলিক অ্যাকাডেমিও।

  • বিনা প্রতিদ্বন্দ্বিতায় বোর্ডের নয়া সহ-সভাপতি হলেন রাজীব শুক্লা। 

সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code