Latest News

6/recent/ticker-posts

Ad Code

মদ এবং মাদকজাত দ্রব্যের বিরুদ্ধে সরব আলোর দিশা স্বেচ্ছাসেবী সংস্থা


মদ এবং মাদকজাত দ্রব্যের বিরুদ্ধে সরব আলিপুরদুয়ার আলোর দিশা স্বেচ্ছাসেবী সংস্থা

অনিক চৌধুরি, আলিপুরদুয়ার: 


মদ এবং মাদকজাত দ্রব্যের বিরুদ্ধে সরব হল আলিপুরদুয়ার আলোর দিশা স্বেচ্ছাসেবী সংস্থা।সোমবার জেলা এক্সাইজ বিভাগে মদ এবং মাদক জাত দ্রব্যের বিক্রির বিরুদ্ধে স্মারকলিপি প্রদান করলেন স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা।


সংস্থার অভিযোগ,জেলা আলিপুরদুয়ারের গ্রমীন এলাকায় রমরমিয়ে চলছে মদ ও মাদক দ্রব্যের ব্যবসা এবং সেবন।আর এর ফলে গ্রামীন এলাকার যুবক,যুবতীরা মদ,গাঁজা,ট্যাবলেটের মত নেশাজাত দ্রব্যে আসক্ত হয়ে পড়ছে।


স্বেচ্ছাসেবী সংগঠনের আরও অভিযোগ,প্রশাসন নীরব দর্শকের ভুমিকা পালন করছে।এই সবের বিরুদ্ধে এদিন আলিপুরদুয়ার আলোর দিশা স্বেচ্ছাসবী সংস্থার পক্ষ জেলা এক্সাইজ বিভাগে স্মারকলিপি প্রদান করা হয়।সংস্থার বিশ্বাস আগামী দিনে প্রশাসন মদ এবং মাদকের বিরুদ্ধে সদর্থক ভুমিকা পালন করবে।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code