ভারতের প্রথম চালকহীন ট্রেন পরিষেবার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ২৮ শে ডিসেম্বর সকাল ১১ টায় ১০০ তম কিষান রেলের পাশাপাশি ভিডিও কনফারেন্সের মাধ্যমে দিল্লী মেট্রো রেলের মেজেন্টা লাইনে (জনকপুরি পশ্চিম থেকে বোটানিক্যাল গার্ডেন) ভারতের প্রথম চালকহীন ট্রেন (driverless train) পরিষেবার উদ্বোধন করবেন।
ইস্ট-ওয়েস্ট মেট্রো সূত্রে জানা গিয়েছে, ১৬ জুলাই থেকে শুরু হয়েছে পরীক্ষামূলকভাবে স্বয়ংক্রিয় ট্রেন (driverless train) চালানোর মহড়া। কমিউনিকেশন বেসড ট্রেন কন্ট্রোল সিস্টেম বা CBTC নির্ভর এই প্রযুক্তিতে রেল লাইন ও অন্য ট্রেনের সঙ্গে যোগাযোগ রেখে চলে প্রতিটি ট্রেন। ফলে আগের ট্রেন কত দূরে রয়েছে বা প্ল্যাটফর্ম কত দূরে সব তথ্য থাকে ট্রেনের কম্পিউটারের কাছে।
এই উদ্ভাবন,স্বচ্ছন্দ যাত্রী পরিষেবা এবং উন্নত পরিবহনের এক নতুন দিক উন্মোচন করতে চলেছে। চালকবিহীন ট্রেন (driverless train) হবে সম্পূর্ণ স্বয়ংক্রিয়,ফলে মানুষের যে সমস্ত ভুলভ্রান্তি তা এড়ানো সম্ভব হবে।
দিল্লী মেট্রোর মেজেন্টা লাইনে চালকহীন পরিষেবা চালু হওয়ার পর,আগামী বছরের মাঝামাঝি পিঙ্ক লাইনেও একই পরিষেবা চালু হওয়ার সম্ভাবনা রয়েছে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ