বেকারত্ব ঘোচাতে ভারতীয় জনতা যুব মোর্চা এর তরফ থেকে 'জব কার্ড' লঞ্চ
একদিকে যখন দীর্ঘ ৮ বছর অপেক্ষায় থাকবার পর উচ্চ আদালতের রায়ে রাজ্যের শিক্ষিত বেকারদের মধ্যে হতাশা তৈরি হয়েছে ঠিক সেই সময় বেকারত্ব ঘোচাতে ভারতীয় জনতা যুব মোর্চা এর তরফ থেকে 'জব কার্ড' লঞ্চ।
ক্ষমতায় এলেই নিয়ােগ করা হবে ৭৫ লক্ষ যুবক-যুবতীকে, এমনটাই দাবি গেরুয়া শিবিরের। আর তাই চাকরির প্রতিশ্রুতি সম্বলিত জব কার্ড দেবে বিজেপি।
রবিবারই প্রথম কার্ডের রেজিস্ট্রেশন করা হয়েছে। বিজেপির এই ঘােষণার আশার আলাে দেখতে শুরু করেছে যুব সমাজ।
রবিবার বিজেপির হেস্টিংসের কার্যালয় থেকে সাংবাদিকদের মুখােমুখি হন সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায় ও সাংসদ সৌমিত্র খাঁ। এদিন চাকরির প্রতিশ্রুতি কার্ডের কথা ঘােষণা করেন সৌমিত্র খাঁ।। তিনি বলেন, 'আগামী ২ মাসের মধ্যে বিজেপি পৌঁছে যাবে ৭৫ লক্ষ বেকার যুবক-যুবতীদের কাছে। তাঁদের নাম-ঠিকানা নথিভুক্ত করে রাখা হবে। একুশের নির্বাচনে বিজেপি ক্ষমতায় আসার পরই এদের নিয়ােগ হবে। বাংলার বেকারত্ব সমস্যা ঘুচবে।'
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

1 মন্তব্যসমূহ
BJP চাকরি দিতে পারে গো শালাই। কারখানায়। বুঝতে পারলেন সোনা
উত্তরমুছুন