Latest News

6/recent/ticker-posts

Ad Code

গোপীবল্লভপুর ১ নং ব্লকে শুরু হলো দুয়ারে সরকার কর্মসূচি

গোপীবল্লভপুর ১ নং ব্লকে শুরু হলো দুয়ারে সরকার কর্মসূচি

শচীন পাল, ঝাড়গ্রাম:- রাজ্য সরকারের পক্ষ থেকে কিছুদিন আগেই ঘোষণা করা হয়েছে দুয়ারে সরকার কর্মসূচি। আর সেই কর্মসূচির পরিষেবা দেওয়ার লক্ষ্যে আজ গোপীবল্লভপুর ১ নং সারিয়া ৪ নং অঞ্চলের আশুই পল্লীমঙ্গল বিদ্যাপীঠে ‌ শুরু হলো দুয়ারে সরকার কর্মসূচি। ক্যাম্পটি পরিচালনা করার জন্য গোপীবল্লভপুর থানার পক্ষ থেকে বেশকিছু পুলিশকর্মী মোতায়ন করা হয়েছিল।

আজকের এই কর্মসূচিতে সাধারণ মানুষকে রাজ্য সরকারের বেশ কিছু প্রকল্প যেমন স্বাস্থ্য সাথী, রূপশ্রী, কন্যাশ্রী, ঐক্যশ্রী, খাদ্য সাথী ( রেশন কার্ড সংশোধন) , কৃষক বন্ধু, তপশিলি বন্ধু সহ বেশকিছু প্রকল্পের সুবিধা দেওয়া হয়। উপস্থিত ছিলেন গোপীবল্লভপুর ১ নং ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক দেবজ্যোতি পাত্র। এছাড়াও উপস্থিত ছিলেন সহ সহায়ক দলের মহিলারা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code