Latest News

6/recent/ticker-posts

Ad Code

প্রভাত রিতু সেবা সদনের পক্ষ থেকে চা-বাগানের শ্রমিক ও শিশুদের মধ্যে কম্বল, শীতবস্ত্র, মাস্ক ও স‍্যানিটাইজার বিতরণ

প্রভাত রিতু সেবা সদনের পক্ষ থেকে চা-বাগানের শ্রমিক ও শিশুদের মধ্যে কম্বল, শীতবস্ত্র, মাস্ক ও স‍্যানিটাইজার বিতরণ



প্রভাত রিতু সেবা সদন স্বেচ্ছাসেবী সংস্থা‌র পক্ষ থেকে চা-বাগানের শ্রমিক ও শিশুদের মধ্যে কম্বল, শীতবস্ত্র, মাস্ক ও স‍্যানিটাইজার বিতরণ করা হল শনিবার।

জলপাইগুড়ি‌ সদর ব্লকের ডেংগুয়াঝার চা বাগানের  হান্টুপাড়া শ্রমিক লাইনে বাসিন্দা‌দের মধ্যে মোট আড়াইশো কম্বল ও বস্ত্র বিতরণ করা হয়। এক‌ইসাথে তুলে দেওয়া হয় মাস্ক ও স‍্যানিটাইজার। 

বাগানের বাসিন্দারা‌ও যাতে যোগব‍্যায়াম ও প্রাণায়ামের মাধ্যমে সুস্থ সবল থাকতে পারে তা নিয়ে‌ও এদিন সকলের মধ্যে সচেতনতা প্রচার করে‌ন তারা। 

প্রভাত রিতু সেবা সদন স্বেচ্ছাসেবী সংস্থা‌র পক্ষ থেকে প্রভাতচন্দ্র সরকার বলেন, চা-বাগানের বাসিন্দা‌দের সুস্বাস্থ্যের কথা ভেবেই এই সচেতনতা প্রচার করছেন তারা।

সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code