Advertisement

ডিসেম্বরে আর এক ধাক্কা-এবার নবান্ন অভিযানে Part Time Teacher সংগঠন

Advertisement

ডিসেম্বরে আর এক ধাক্কা-এবার নবান্ন অভিযানে Part Time Teacher সংগঠন 



রাজ্যের সমস্ত জেলায় বিদ্যালয়গুলিতে নিয়মিত শিক্ষকের অভাব পুরনের জন্য স্কুলের প্রয়োজনে স্কুল পরিচালন কমিটি Part Time Teacher নিয়োগ করে থাকেন।এই প্রক্রিয়া বাম আমল থেকে শুরু হলেও বর্তমানেও চালু আছে।তাদের সংখ্যা সারা রাজ্যে প্রায় দশ হাজার। 

কেউ 15 বছর কেউ 5 বছর কেউ 2 বছর ধরে শিক্ষকতা করে চলেছেন।উনাদের বেতন স্কুল ফান্ড থেকে দেওয়া হয়। 1500 থেকে 3000 পর্যন্ত মাসে মাইনে দেওয়া হয়।তাদের কাজের কোনো স্থায়িত্ব নেই।



বর্তমানে স্কুল বন্ধ থাকার জন্য বেতনও বন্ধ রয়েছে।করোনা মহামারির কারনে তারা গৃহ শিক্ষকতাও বন্ধ রাখতে বাধ্য হয়েছে।

স্কুল পার্ট টাইম শিক্ষক সংগঠনের রাজ্য সভাপতি সমীর দেওঘোরিয়া বলেন,কলেজর অতিথি  অধ্যাপক ও আংশিক সময়ের অধ্যাপক গনও আমাদের মতো কলেজ কতৃপক্ষ দ্বারা নিযুক্ত হন। তাদের সরকার স্থায়ীকরন করেছেন। আমরাও বেকার, তাই সরকারের কাছে আমাদের স্থায়ীকরনের আবেদন করেছি।DI, DM, শিক্ষা মন্ত্রী, মুখ্যমন্ত্রী, বিকাশ ভবন, নবান্ন, কালিঘাট,মানবাধিকার কমিশন, শিক্ষা কমিশনার, ডেপুটি ডিরেক্টর, সকলের কাছে আবেদন করা হয়েছে।বিকাশ ভবনে একটি বিশাল মিছিল সহ ডেপুটেশন দেওয়া হয়েছে।গত সেপ্টেম্বর মাসে সমস্ত জেলায় ডি আই মহাশয়দের ডেপুটেশন দেওয়া হয়েছে।তবুও সরকার আমাদের প্রতি উদাসীন।

তিনি আরও জানান- "তাই আমরা বাধ্য হয়ে আগামী 17 ই ডিসেম্বর নবান্ন অভিযান করবো।"

তাদের দাবী

1) স্থায়ীকরণ।

2) চাকুরিতে শিট সংরক্ষন।

3) নায্য বেতন।

4)অবসর সময় এককালিন ভাতা প্রদান।

5) শারদ উৎসবে বোনাস।

6)স্বাস্থ্য সাথি সুরক্ষা প্রদান।

7) পুনর্নিয়োগ।

Sponsored Recommendations
Sangbad Ekalavya Logo

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক।

editor@sangbadekalavya.in

মন্তব্যসমূহ