Advertisement

অনিদ্রায় ভুগছেন, রাতে ঘুম হচ্ছে না, এই সব খাবারে মিটতে পারে আপনার সমস্যা

Advertisement

 

pic source: healio

অনিদ্রায় ভুগছেন, রাতে ঘুম হচ্ছে না, এই সব খাবারে মিটতে পারে আপনার সমস্যা 


রাতে ঘুম ঠিক ঠাক হয় না এমন লোক প্রচুর রয়েছে। পাশাপাশি অনিদ্রায় ভুগছেন এমন লোকেরও অভাব নেই। রিপোর্ট বলছে প্রতি তিনজনের মধ্যে একজন নিদ্রাহীনতার সমস্যায় ভোগেন। অনেক চেষ্টা করলেও যেন ঘুম আসে না, এর কারণ হতে পারে রাতের খাবার ভুল নির্বাচন। আবার হতে পারে মদ খাওয়া আর মানসিক চাপ। অনেকেই রয়েছেন যাদের ছয় ঘণ্টার বেশি ঘুম হয়না। আলো নেভানোর পরেও না ঘুমিয়ে কিছু না কিছু ভাবনাচিন্তা করেন ৫৩ শতাংশ মানুষ। কিন্তু এমন বেশ কিছু খাবার যা রাতে দারুণ ঘুম দিতে পারে। সমস্যা মুক্ত হতে পারেন আপনি। 


এরকম কিছু খাবার 

  • কলা- কলায় থাকে ম্যাগনেসিয়াম। কলা পেশী শিথিল করে। সেরোটোনিন ও মেলাটোনিন হরমোন ক্ষরণ নিয়ন্ত্রণ করে।

  • মধু- এক চামচ মধুতে যে পরিমাণ গ্লুকোজ থাকে তা মস্তিষ্কে ওরিসিনকে কমিয়ে দেয়। ফলে সহজে ঘুম আসে।


  • বাদাম- বাদামে রয়েছে ট্রাইটোফেন ও ম্যাগনেসিয়াম, যা স্বাভাবিকভাবে পেশী শিথিল করে, কমিয়ে দেয় স্নায়ুচাপ।

  • ওটস- ওটমিলের দানা ইনসুলিন উৎপাদন বাড়িয়ে দেয়, বাড়ায় ব্লাড সুগার। ওটস মেলাটোনিনেও ভরপুর।
Sponsored Recommendations
Sangbad Ekalavya Logo

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক।

editor@sangbadekalavya.in

মন্তব্যসমূহ