দিনহাটা Radio Station ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দুঃস্থদের আহারের ব্যবস্থা
"মানুষ হয়ে জন্মেছি সখা
মানুষ হয়ে বাঁচবো ।
ধর্ম-বর্ণ বিভেদ ভুলে
মানুষের পাশে থাকবো”
আর উপরোক্ত এই কথাগুলোকে বাস্তব রূপ প্রদান করতে আজ দিনহাটার “Radio Station” টিম এগিয়ে এলেন অতিমারী, দারিদ্রতা, অসহায় ও দুঃস্থ, লকডাউন ও আরো বিভিন্ন কারণে ক্রমাগত পিছিয়ে পড়া শ্রমিক শ্রেণীর লোকেদের জন্য। আজ তারা প্রায় ১০০জন মানুষের দুপুরের আহারের ব্যবস্থাপনা করে তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে।
দিনহাটা Radio Station টিমের তরফ থেকে জানা যায়, বিগত শারদীয়ার ইভেন্ট থেকে উঠে আসা কিছু অর্থ ও দিনহাটার কিছু সহৃদয় কিছু যুবক দীপক, রোহিত ও কুন্তলদের ঐকান্তিক সহযোগিতায় তাদের এই কাজ সম্পন্ন হয়েছে। তাদের সব্বাইকে অসংখ্য ধন্যবাদ। প্রসঙ্গত উল্লেখ কিছু যুবকের চেষ্টায় দিনহাটার Radio Station একটি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ