দিনহাটার নিগমনগরে অনুষ্ঠিত হলো DYFI ইউনিট সম্মেলন
SANGBAD EKALAVYA: বুধবার দিনহাটা মহকুমার নিগমনগরে DYFI নিগমনগর ইউনিটের দ্বিতীয় বাৎসরিক সম্মেলন অনুষ্ঠিত হলো। আজকের এই সম্মেলন অনুষ্ঠিত হয় কমরেড জ্ঞানেন্দ্র চন্দ্র চন্দ মঞ্চ (সিপিএম পার্টি অফিস) এবং কমরেড শ্যামল চক্রবর্তী নগর (নিগমনগর) এ। সম্মেলনের শুভ সূচনা করেন DYFI কোচবিহার জেলার সহ সম্পাদক কমরেড অসীম সাহা মহাশয়। এছাড়াও উপস্থিত ছিলেন দিনহাটা লোকাল কমিটির সম্পাদক কমরেড অভিনব রায়, প্রেসিডেন্ট উজ্জ্বল গুহ সহ আরও উচ্চ নেতৃত্ববৃন্দ।
আজকের সম্মেলনে নতুন যে কমিটি গঠিত হয় তার নবনির্বাচিত সম্পাদক হন বুবাই মোদক এবং সভাপতি নির্বাচিত হন মিঠুন নাগ।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ