ভয়াবহ পথ দুর্ঘটনা ময়নাগুড়িতে , মৃত এক
পাথর বোঝাই ট্রাকের নিচে চাপা পড়ে মৃত্যু হয় এক যুবকের । ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ির ২৭ নম্বর জাতীয় সড়কের বিডিও অফিস মোড় এলাকায় ।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ময়নাগুড়ি বিডিও অফিস মোড়ে একজন টোটো চালক রাস্তার ধারে টোটো গাড়িটি দাড় করিয়ে যাত্রীর অপেক্ষায় বসে ছিলেন । এবং একটি পাথর বোঝাই ট্রাক ধূপগুড়ি হয়ে ময়নাগুড়ির দিকে যাচ্ছিলেন । দুর্ভাগ্যবশত রাস্তার ধারে দাড়িয়ে থাকা টোটোটি দেখতে না পেয়ে ট্রাকের চালক প্রবল গতিতে ধাক্কা দেয় । এবং যার ফলে ট্রাকটি উল্টে গিয়ে টোটোটির উপরে পড়ে যায় ।এবং সেখানেই চাপা পড়ে মৃত্যু হয় টোটো চালকের । এনিয়ে চাঞ্চল্য ছড়িয়ে পরে গোটা ময়নাগুড়ি জুড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় ময়নাগুড়ি থানার পুলিশ । পুলিশ এবং স্থানীয়দের তৎপরতায় উদ্ধার কাজ সম্পূর্ণ হয় ।
Posted by Sangbad Ekalavya on Friday, November 13, 2020
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ