ফের রাজ্যে ২ দিনের সফরে জে পি নাড্ডা
কলকাতাঃ
সামনেই বিধানসভা নির্বাচন আর তার আগে রাজ্যে আনাগোনা বাড়ছে কেন্দ্রীয় নেতৃত্বদের। কিছুদিন আগেই রাজ্যে সফরে এসেছে বিজেপি-র সর্ব ভারতীয় সভাপতি জেপি নাড্ডা ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবার ডিসেম্বরে সফরে আসছেন বিজেপি-র সর্বভারতীয় জেপি নাড্ডা।
আগামী ৮ ও ৯ ই ডিসেম্বর ফের রাজ্য সফরে আসছেন নাড্ডা। ৮, ৯ ডিসেম্বর কলকাতায় থাকবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। কলকাতা-সহ আশপাশের জেলা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। সূত্রের দাবি, জেলা বিজেপি নেতৃত্বের সঙ্গে একাধিক বৈঠক করবেন তিনি।
এদিকে, নাড্ডার সফরের জন্য বিজেপির উত্তরকন্যা অভিযানের দিন বদল হয়েছে বলে খবর। এখন ওই অভিযান হবে ৭ ডিসেম্বর।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ