Latest News

6/recent/ticker-posts

Ad Code

বিশ্ববিদ্যালয় ও কলেজগুলি পুনরায় খোলার ব্যাপারে ইউজিসি-র নীতি-নির্দেশিকা

বিশ্ববিদ্যালয় ও কলেজগুলি পুনরায় খোলার ব্যাপারে ইউজিসি-র নীতি-নির্দেশিকা




ডিসেম্বর থেকেই কলেজ-বিশ্ববিদ্যালয় গুলি পুনরায় খোলার ইঙ্গিত পাওয়া গিয়েছিলো। এবার ইউজিসি জারি করলো নীতি-নির্দেশিকা। এই নির্দেশিকায় জানানো হয়েছে কলেজ-বিশ্ববিদ্যালয় খোলার আগে সুনির্দিষ্ট প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে।

নির্দেশিকা অনুসারে-
  • কোভিড আদর্শ আচরণ সহজেই মেনে চলা সম্ভব, এমন ক্ষেত্রে পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয় ও কলেজগুলি খােলার পরিকল্পনা করা যেতে পারে। 
  • বিশ্ববিদ্যালয় ও কলেজগুলিতে পঠন-পাঠন চলাকালীন যে কোনও সময় মােট পড়ুয়া সংখ্যার সর্বাধিক ৫০ শতাংশকে উপস্থিত থাকতে অনুমতি দেওয়া হবে। সেই সঙ্গে, প্রয়ােজনীয় সমস্ত কোভিড-১৯ বিধি মেনে চলতে হবে।
  • বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে গবেষণা ও স্নাতকোত্তর স্তরের ছাত্রছাত্রীর সংখ্যা তুলনামূলক কম হওয়ায় তারা পঠন-পাঠনে সরাসরি যােগ দিতে পারে। তবে, কোভিড প্রতিরােধমূলক ব্যবস্থাগুলি সহজেই কার্যকর করা সম্ভব এমন ক্ষেত্রেই অনুমতি দেওয়া হবে। 
  • সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের অধিকর্তার সিদ্ধান্ত অনুযায়ী চূড়ান্ত বর্ষের ছাত্রছাত্রীদের পঠনপাঠন তথা প্লেসমেন্ট কর্মসূচিগুলিতে যােগদানে অনুমতি থাকবে। 
  • অনলাইন/দূরবর্তী শিক্ষণ-পদ্ধতি পঠন-পাঠনের অন্যতম পছন্দের মাধ্যম হিসাবে অব্যাহত থাকবে এবং এ ধরনের পঠন-পাঠনে উৎসাহ দেওয়া হবে ছাত্রছাত্রীরা বিভাগীয় শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে দেখা করার জন্য ছােট ছােট দলে ভাগ হয়ে আগাম সাক্ষাতের অনুমতি নিতে পারে। 
  • সংশ্লিষ্ট প্রতিষ্ঠান অনলাইন স্টাডি মেটেরিয়াল ও ই-রিসাের্স আগ্রহী ছাত্রছাত্রীদের অনলাইনে সুবিধা গ্রহণের অনুমতি দিতে পারে। 
  • যে সমস্ত আন্তর্জাতিক ছাত্রছাত্রী ভ্রমণ সংক্রান্ত নিষেধাজ্ঞা বা ভিসা সংক্রান্ত বিষয়ের দরুণ সরাসরি পঠন-পাঠনে যােগ দিতে পারছেন না, তাঁদের জন্য অনলাইন শিক্ষণ ব্যবস্থার বন্দোবস্ত করতে হবে। 


সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code