প্রকাশ্যে জনসভায় শাসকদলের বিরুদ্ধে কটাক্ষ করতে ছাড়লেন না দিলীপ ঘোষ
জলপাইগুড়ি
জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি থানার হুসলুডাঙ্গা বাজারের ফুটবল ময়দানে মঙ্গলবার প্রকাশ্যে জনসভা করেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । এদিন সকাল ১১ টা নাগাদ জনসভা শুরু হয় । এবং ময়নাগুড়ি বিধানসভা কেন্দ্র থেকে দলে দলে বহু বিজেপি সমর্থক ভীড় জমাতে শুরু করেন ।
স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই এদিনের জনসভার মঞ্চে দাঁড়িয়ে শাসকদলের বিরুদ্ধে কটাক্ষ করতে ছাড়লেন না দিলীপ বাবু । রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে এদিন ফের একবার গত লোকসভা নির্বাচনের প্রসঙ্গ টেনে রাজ্যের প্রশাসনকে কাঠগড়ায় তোলেন রাজ্য সভাপতি ।
তিনি এদিনের মঞ্চ থেকে আরো একবার আগামী বিধানসভা নির্বাচনের ভোট কেন্দ্রে দাদার পুলিশ দিয়ে ভোট করানোর বার্তা দেন এবং সেই সঙ্গে দিদিকে চায়ের দোকানে বসে রাখা হবে বলে জানান । পাশাপাশি তিনি বিহারের নির্বাচনের প্রসঙ্গ তুলে আগামী বিধানসভা নির্বাচনে রাজ্যে বিজেপির ক্ষমতায়ন হবে বলে ইঙ্গিত দেন ।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ