'হর ঘর তেরঙ্গা' (Har Ghar Tiranga) অভিযানের সমস্ত খবর এক ক্লিকে

দিনহাটার সাধারণ কাঠমিস্ত্রী থেকে রাতারাতি কোটিপতি বলরাম মোদক

দিনহাটার সাধারণ কাঠমিস্ত্রী থেকে রাতারাতি কোটিপতি বলরাম মোদক  



সাধারণ কাঠমিস্ত্রী থেকে কোটিপতি। কোচবিহারের সীমান্তবর্তী শহর দিনহাটা মহকুমার ২ নং ব্লকের মীরের কুঠির বলরাম মোদক পেশায় কাঠমিস্ত্রী। মাঝে মাঝে ভাগ্য যাচাইয়ের জন্য লটারি কাটবার সখ তাঁর পুরানো। 

গতকাল নাগাল্যান্ড স্টেট লটারিতে প্রথম পুরষ্কার হিসাবে ১ কোটি জিতেনেন বলরাম। সাথে সাথে আর দেরী না করে চলে আসেন সাহেবগঞ্জ থানায়। 

থানায় উপস্থিত আধিকারিক পিঙ্কি রায় দ্রুত সেই ১ কোটির লটারীর টিকিট এবং লটারি বিজেতা বলরাম মোদকের সুরক্ষার ব্যবস্থা করেন। 

বলরাম মোদক জানান- সন্ধ্যায় দিনহাটার সাহা এজেন্সি থেকে টিকিট কাটি, সেই টিকিটে  ১ কোটি টাকা পাওয়ার পর থানায় আসি। 


Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক।

editor@sangbadekalavya.in