কয়েকদিন আগেই রাজ্যের একাধিক জেলার জেলাশাসকের রদবদলের পর এবার দীপাবলীর মুখে রাজ্যের একাধিক পুলিশ শীর্ষ আধিকারিকের রদবদল করা হল। এদিন নবান্ন থেকে এক বিজ্ঞপ্তি জারি করে রদবদলের কথা জানানো হয়।এদিন বেশ কয়েকজন রাজ্য পুলিশকে কলকাতা পুলিশে ও কয়েকজন কলকাতা পুলিশকে রাজ্য পুলিশে বদলিও করা হয়। তবে এই বদলি সবটাই রুটিন মাফিক বলে নবান্ন থেকে জানানো হয়েছে।
দেখে নিন একনজরে-
- আইপিএস লক্ষ্মী নারায়ণ মীনা- অতিরিক্ত পুলিস কমিশনার, কলকাতা
- আইপিএস মীরজ খালিদ- ডিসি সেন্ট্রাল, কলকাতা
- আইপিএস সুধীরকুমার নীলাকান্তম- ডিসি সাউথ, কলকাতা
- আইপিএস সইদ আকবর রাজা- ডিসি সাউথ-ওয়েস্ট, কলকাতা
- আইপিএস নীলাঞ্জন বিশ্বাস- ডিসি KAP থার্ড ব্যাটেলিয়ন
- আইপিএস সুদীপ সরকার- ডিসি সাউথ ইস্ট, কলকাতা
- আইপিএস দেবস্মিতা দাস- ডিসি ডিডি স্পেশাল, কলকাতা
- আইপিএস আজমল কিদওয়াই- ডিসি পোর্ট, কলকাতা
- আইপিএস পঙ্কজ কমার দ্বিবেদী- এসআরপি, হাওড়া
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ