Latest News

6/recent/ticker-posts

Ad Code

প্রয়াত নরেন্দ্র দত্তকে শ্রদ্ধা নিবেদন বুড়িরহাট দুই নং অঞ্চল তৃণমূল কংগ্রেস



প্রয়াত নরেন্দ্র দত্তকে শ্রদ্ধা নিবেদন বুড়িরহাট দুই নং অঞ্চল তৃণমূল কংগ্রেস


নিজস্ব সংবাদদাতা, বুড়িরহাট: 

কোচবিহার জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তথা জেলা তৃণমূল কংগ্রেস এর মুখ পাত্র নরেন্দ্র চন্দ্র দত্তের অকাল প্রয়াণে গভীর ভাবে শোকাহত রাজনৈতিক মহল। কোচবিহারের রাজনীতির আঙিনায় নেমে এসেছে শোকের ছায়া। তার বিদেহী আত্মার শান্তি কামনা করে মাল্যদান, মোম বাতি জ্বালিয়ে মৌন মিছিল ও এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করলো দিনহাটা ২নং ব্লকের বুড়ীরহাট দুই নং অঞ্চল তৃণমূল কংগ্রেস। 



এদিনের এই স্মরণ সভায় উপস্থিত ছিলেন এলাকার উচ্চ নেতৃত্ব থেকে শুরু করে কর্মী- সমর্থকেরা। 


প্রসঙ্গত, গত ২৪শে নভেম্বর মাথাভাঙা থেকে কোচবিহারে ফেরার পথে নিশিগঞ্জ ঘোষপাড়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তথা জেলা তৃণমূল কংগ্রেস এর মুখ পাত্র নরেন্দ্র চন্দ্র দত্ত।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code