Latest News

6/recent/ticker-posts

Ad Code

সাবমেরিন বিধ্বংসী ‘স্মার্ট’-এর সফল উড়ান পরীক্ষা ডিআরডিও-র



সাবমেরিন বিধ্বংসী ‘স্মার্ট’-এর সফল উড়ান পরীক্ষা ডিআরডিও-র




সুপারসনিক মিসাইল অ্যাসিস্টেড রিলিজ অফ টর্পেডো বা স্মার্ট-এর সফল উড়ান পরীক্ষা ডিআরডিও -এর। ওড়িশার উপকূলের হুইলার দ্বীপে এই পরীক্ষা হয়। উড়ান পরীক্ষায় পাল্লা ও উচ্চতা পর্যন্ত ক্ষেপনাস্ত্রের উড়ান, ক্ষেপণাস্ত্রের অগ্রভাগ থেকে বিচ্ছিন্ন করণ, টর্পোডো নিক্ষেপ এবং ভেলোসিটি রিডাকশন মেকানিজম (ভিআরএম) সহ অভিযানের সমস্ত লক্ষ্য পরীক্ষা হয়েছে। আর তা নিখুঁতভাবে পূর্ণ হয়েছে।




শত্রুর সাবমেরিন নিমেষে ধ্বংস করার অত্যাধুনিক বন্দোবস্ত হল সুপারসনিক মিসাইল অ্যাসিস্টেড রিলিজ অফ টর্পেডো বা স্মার্ট। অ্যান্টি-সাবমেরিন ওয়ারফেয়ার (এএসডব্লু)-র ক্ষেত্রে এই উৎক্ষেপণ খুবই তাৎপর্যপূর্ণ।




এটি যুগান্তকারী প্রযুক্তিগত পদক্ষেপ বলে টুইট করে জানান প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এদিন প্রতিরক্ষামন্ত্রী টুইট করে জানান, ‘ডিআরডিও মিসাইল অ্যাসিস্টেড রিলিজ অফ টর্পেডো বা স্মার্ট-এর উড়ানের সফল পরীক্ষা করেছে। সাবমেরিন বা ডুবোজাহাজ বিরোধী যুদ্ধের সক্ষমতা অর্জনের ক্ষেত্রে এটি যুগান্তকারী প্রযুক্তিগত পদক্ষেপ। এই তাৎপর্যপূর্ণ সাফল্যের জন্য ডিআরডিও এবং সংশ্লিষ্ট সকল পক্ষকেই অভিনন্দন জানাই।’’




এই পদ্ধতিকে গেম চেঞ্জার বলে উল্লেখ করে ডিআরডিও-র চেয়ারম্যান ড. জি সুভাষ রেড্ডি বলেন, সাবমেরিন বিরোধী যুদ্ধের ক্ষেত্রে এই টর্পেডো ‘গেম চেঞ্জার’ প্রযুক্তি। সাধারণ টর্পেডোর নিশানার বাইরে থাকা শত্রুপক্ষের সাবমেরিনকে এই পদ্ধতিতে ধ্বংস করা যাবে।

সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code