Latest News

6/recent/ticker-posts

Ad Code

গান্ধীজীর জন্মদিনে স্বচ্ছ ভারত অভিযান বিজেপি-র



গান্ধীজীর জন্মদিনে স্বচ্ছ ভারত অভিযান বিজেপি-র 


তপন বর্মন, সাহেবগঞ্জ: 

আজ ২রা অক্টোবর জাতীর জনক মহাত্মা গান্ধী-র জন্মদিন। গান্ধীজীর জন্মদিনে ভারতীয় জনতা পার্টি ZP 26 এর পক্ষ থেকে স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচী পালন করা হয়। 




এদিন, সাহেবগঞ্জ থানার অন্তর্গত বড় শাকদল গ্রাম পঞ্চায়েতের বালিকা বন্দরে ভারতীয় জনতা পার্টি ZP 26 এর উদ‍্যোগে পালিত হল স্বচ্ছ ভারত অভিযান। স্বচ্ছ ভারত অভিযানে বালিকা বন্দরে রাস্তা-ঘাট, বাজারসহ স্কুল পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়। 




এদিনের এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন ZP সভাপতি মৃদুল ঈশোর, দিনহাটা বিধান সভা সংযোযোজক সুধাংশু রায়, এছাড়াও তপু সরকার, শিবু বর্মন সহ অন্যান্য কর্মীবৃন্দ। 





করোনা আবহের মাঝেই ভারতীয় জনতা পার্টির ZP 26 এর এই উদ‍্যোগের ভূয়সী প্রশংসা করেন স্থানীয়রা।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code