Latest News

6/recent/ticker-posts

Ad Code

‘ইসলামের টানে’ বলিউড ছাড়লেন সানা খান

 


‘ইসলামের টানে’ বলিউড ছাড়লেন সানা খান




ফের ধর্মের টানে বলিউড ছাড়লেন এক অভিনেত্রী। এর আগে জায়রা ওয়াসিম ধর্মের টানে বলিউড ছেড়েছিলেন। এবার জায়রার পথ অনুসরন করল প্রাক্তন ‘বিগ বস’ প্রতিযোগী সানা খান। এদিন দীর্ঘ ইন্সটাগ্রাম পোস্টে গ্ল্যামার জগৎ ছাড়ার কথা ঘোষণা করেন সানা।



এদিন ইন্সটাগ্রাম পোস্টে সানা খান জানান, বহু বছর ধরে বিনোদন জগতে রয়েছেন। যে খ্যাতি, অর্থ, সম্মান পেয়েছেন তার জন্য তিনি কৃতজ্ঞ। কিন্তু তাঁর মনের প্রশ্ন, কিসের জন্য এই খ্যাতি আর অর্থ উপার্জন? যেকোনও সময় মৃত্যু আসতে পারে। মানুষের কি এ বিষয়ে ভাবা উচিত না? মানবিকতার খাতিরে, নিজের প্রিয়জনদের জন্য বাঁচা উচিত না? এই সকল প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে বুঝেছেন জীবন-মৃত্যুর এই দোটানাই শুধু জীবনের উদ্দেশ্য নয়। জীবনে মানুষের জন্য অনেক কিছু করার আছে। আর তাই বলিউড ছেড়ে ধর্ম সাধনার পথ বেছে নিলেন তিনি। আর অনুরোধ করেছেন কেউ যেন তাঁকে আর পুরনো পেশায় টেনে নিয়ে যাওয়ার চেষ্টা না করেন। কোনও কাজের জন্য না বলেন।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code