অশ্বিনী রাজের প্রয়াণ দিবস উপলক্ষ্যে DYFI ও SFI এর উদ্যোগে রক্তদান শিবির
SER-23,বাঁকুড়া,২৮ আক্টোবর:
বাঁকুড়ার কমউনিস্ট আন্দোলনের জননেতা অশ্বিনী রাজের প্রয়াণ দিবস উপলক্ষে ভারতের কমউনিস্ট পার্টির বড়জোড়া এরিয়া কমিটির ছাত্র যুবদের তরফে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হল বাঁকুড়ার বড়জোড়ায়।
বুধবার সকাল আট'টা নাগাদ বাম যুব-ছাত্ররা অশ্বিনী রাজের নিজ গ্রাম বড়জোড়ার ভৈরবপুরে তাঁর মূর্তিতে মাল্যদান শ্রদ্ধাজ্ঞাপন করেন ।তার পর তারা স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করেন । এই রক্তদান শিবিরে প্রায় চল্লিশ জন রক্তদাতা রক্তদান করেন ।
সি. পি. আই. (এম) এর বড়জোড়া এরিয়া কমিটির সম্পাদক সুজয় চৌধুরী জানান, কমরেড অশ্বিনী রাজের আদর্শকে সামনে রেখে আমাদের DYFI এবং SFI এর ছাত্র-যুবরা এই রক্তদান শিবিরের আয়োজনের মধ্যমে আমাদের আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে চাইছে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
0 মন্তব্যসমূহ