Latest News

6/recent/ticker-posts

Ad Code

বিশ্বের দীর্ঘতম অটল টানেলের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী


বিশ্বের দীর্ঘতম অটল টানেলের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী


রোহতাঙে বিশ্বের দীর্ঘতম অটল টানেলের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, সিডিএস বিপিন রাওয়াত, সেনা প্রধান মনোজ মুকুন্দ নারাভানে, হিমাচলপ্রদশের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর সহ অন্যান্যদের উপস্থিতিতে এই উদ্বোধনী অনুষ্ঠান হয়। 




হিমালয়ের পির পঞ্জাল রেঞ্জের উপর ১০ হাজার ফুট উচ্চতায় তৈরি ৯.০২ কিমি লম্বা টানেলটি মানালি থেকে লাহুল-স্পিটি উপত্যকার মধ্যে যোগাযোগ স্থাপন করবে। ৩. ৮ মিটার চওড়া এই সুড়ঙ্গপথের রাস্তা। টানেলটি তৈরি হতে সময় লেগেছে ১০ বছর। টানেলটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে প্রতিদিন ৩ হাজার গাড়ি ও দেড় হাজার ট্রাক চলাচল করে। 



২০০০ সালে অটল বিহারী বাজপেয়ী সরকার রোহতাং পাসের নীচে এই কৌশলগত সুড়ঙ্গটি নির্মাণের সিদ্ধান্ত নিয়েছিল। টানেলের সাউথ পোর্টালের প্রবেশ পথের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছিল ২০০২ সালের মে মাসে।



অটল টানেলের সাউথ পোর্টাল ৩ হাজার ৬০ মিটার উচ্চতায় মানালি থেকে ২৫ কিলোমিটার দূরে অবস্থিত, টানেলের নর্থ পোর্টালটি ৩ হাজার ৭১ মিটার উচ্চতায় লাহুল উপত্যকায় সিসু নদীর তেলিং গ্রামের নিকটে অবস্থিত। এই টানেলের জেরে মানালি থেকে লেহ-র দূরত্ব কমে ৪৬ কিমি দাড়িয়েছে।

সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code