ভাতারে পথশ্রী প্রকল্পের উদ্বোধন করলেন জেলাশাসক
সঞ্জিত কুড়ি, ভাতার:
রাজ্যজুড়ে বারো হাজার কিলোমিটার রাস্তা তৈরির লক্ষ্যে বুধবার উত্তরবঙ্গে পথশ্রী প্রকল্পের শুভ সূচনা করেন মুখ্যমন্ত্রী। উত্তরবঙ্গ সফরের চতুর্থ দিনে জলপাইগুড়িতে এদিন এই প্রকল্পের সূচনা করেন তিনি। তিনি জানান প্রথমে এই বারো হাজার কিমি রাস্তা হবে তারপর আরও হবে।
এদিকে ভাতার ব্লকের সাহেবগঞ্জ 2 অঞ্চলের ঘোলদা গ্রামে এক অনুষ্ঠানের মাধ্যমে পথশ্রী প্রকল্পের সূচনা করেন জেলাশাসক বিজয় ভারতী। এদিন ভাতার ব্লকের সাহেবগঞ্জ ২, ভাতার, বড়বেলুন ২ ও বলগোনা অঞ্চলের মোট চারটি রাস্তার সূচনা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক (ভাতার)সুভাষ মন্ডল, বিডিও (ভাতার) শুভ্র চট্টোপাধ্যায় ।
জেলাশাসক জানান , পথ শ্রী প্রকল্পে ভাতার ব্লকে ৬৮টি রাস্তা হবে। আগামী ডিসেম্বরের মধ্যে রাস্তার কাজ শেষ করার নির্দেশ রয়েছে বলে জানান তিনি।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ