Latest News

6/recent/ticker-posts

Ad Code

হেপাটাইটিস সি ভাইরাস চিহ্নিত করে নোবেল পাচ্ছেন তিন চিকিৎসাবিজ্ঞানী



  হেপাটাইটিস সি ভাইরাস চিহ্নিত করে নোবেল পাচ্ছেন তিন চিকিৎসাবিজ্ঞানী



হেপাটাইটিস সি ভাইরাস চিহ্নিত করে চিকিৎসাবিজ্ঞানে নোবেল পাচ্ছেন হার্ভে জে অল্টার, মাইকেল হিউটন ও চার্লস এম রাইস। স্টকহোমে নোবেল কমিটির প্রধান থমাস পার্লম্যান এই পুরস্কারের ঘোষণা করেন। 



হার্ভে জে অল্টার মার্কিন ভাইরোলজিস্ট। হেপাটাইটিস এ ও হেপাটাইটিস বি নিয়েও তাঁর গবেষণা রয়েছে। ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথের ওয়ারেন গ্র্যান্ট ম্যাগনুসন ক্লিনিকাল সেন্টারের সংক্রামক রোগ বিভাগের প্রধান। মাইকেল হিউটন ১৯৮৯ সালে কুই-লিম চু, জর্জ কুও এবং ড্যানিয়েল ব্র্যাডলের সঙ্গে যৌথভাবে হেপাটাইটিস সি ভাইরাস চিহ্নিত করেছিলেন তিনি। চার্লস এম রাইস আমেরিকান ভাইরোলজিস্ট। তিনিও হেপাটাইটিস সি ভাইরাস শনাক্ত করেন তিনি। 



হেপাটাইটিস সি হল ভাইরাল ইনফেকশন। আকার ৫৫-৬৫ ন্যানোমিটার। পজিটিভ-সেন্স সিঙ্গল স্ট্র্যান্ডেড আরএনএ ভাইরাস। ফ্ল্যাভিভিরিডি পরিবারের এই ভাইরাস হেপাটোসেলুলার কার্সিনোমার জন্য দায়ী। সংক্রামিত রক্ত থেকেই হেপাটাইটিস-সি ভাইরাস ছড়ানোর ভয় থাকে। ইঞ্জেকশনের সিরিঞ্জ থেকেও সংক্রমণ ছড়ায়। বহু থ্যালাসেমিয়া এবং হিমোফিলিয়া রোগী এর শিকার হন। দীর্ঘদিন হেপাটাইটিস-সি চিকিৎসা করালে মারাত্মক ক্ষতি হতে পারে। 
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code