আজ প্রকাশিত হল মাধ্যমিকের রিভিউ-স্ক্রুটিনির ফল। পরীক্ষার্থীর রোল নম্বর, জন্মতারিখ দিলেই জানা যাবে রেজাল্ট। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের ব্যবস্থাপনায় এ বছরের মাধ্যমিক পরীক্ষা হয় ১৮ ফেব্রুয়ারি, ২০২০ থেকে ২৭ ফেব্রুয়ারি, ২০২০ পর্যন্ত। করোনার জেরে জারি লকডাউনের কারণে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশে বিলম্ব হয়।
ফলপ্রকাশের জেরে বদলে গেল মাধ্যমিকের মেধাতালিকা। মেধাতালিকার প্রথম দশে ছিল ৮৪ জন, এখন তা হল ৯১ জন। রিভিউয়ে প্রায় ২৩% আবেদনকারীর নম্বর বেড়েছে বলেই জানা গেছে। স্ক্রুটিনিতে প্রায় ২৪% আবেদনকারীর নম্বর বাড়ল।
মাধ্যমিকের পোস্ট পাবলিকেশন রিভিউ (পিপিআর) ও পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনির (পিপিএস) ফল জানতে ভিজিট করুন-
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ