Latest News

6/recent/ticker-posts

Ad Code

উত্তরপ্রদেশের তরুণী গণধর্ষণ ও রাজ্যে মাদ্রাসা শিক্ষকদের আক্রমণের বিরুদ্ধে বাম ছাত্র-যুবদের প্রতিবাদ মিছিল




উত্তরপ্রদেশের তরুণী গণধর্ষণ ও রাজ্যে মাদ্রাসা শিক্ষকদের আক্রমণের বিরুদ্ধে বাম ছাত্র-যুবদের প্রতিবাদ মিছিল




শচীন পাল:- 


উত্তর প্রদেশে ঘটে যাওয়া তরুণী গণধর্ষণ ও খুনের ন্যক্কারজনক ঘটনার প্রতিবাদে,ঘটনায় উত্তর প্রদেশের যোগী সরকারের ভূমিকার প্রতিবাদে এবং দোষীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে মেদিনীপুর শহরে বৃহস্পতিবার প্রতিবাদে সোচ্চার হলো বামপন্থী ছাত্র-যুবরা। 



পাশাপাশি পশ্চিমবঙ্গে মাদ্রাসা শিক্ষকদের উপর বেনজির আক্রমণের বিরুদ্ধেও এদিন মিছিলে শ্লোগান ওঠে। এদিন ডিওয়াইএফআই ও এস এফ আই পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির উদ্যোগে মিছিল হয়। 



এদিনের মিছিলে উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই এর রাজ্য সভানেত্রী। মীনা়ক্ষী মুখার্জি, যুবশক্তি পত্রিকার সম্পাদক কলতান দাশগুপ্ত, জেলা সভাপতি রঞ্জিত পাল, জেলা সম্পাদক সুমিত অধিকারী,এস এফ আই এর জেলা সম্পাদক প্রসেনজিৎ মুদী সহ অন্যান্য ছাত্র-যুব নেতৃত্ব।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code