নাগরাকাটা পুলিশের দুর্দান্ত সাফল্য, প্রায় ৪ কোটি টাকার সোনা উদ্ধার
গত শনিবার গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে ওসি নাগরকাটা এবং তার দল একটি গাড়ি (চার চাকার টাটা) আটক করে - [AS 01 DU 3189]। গুয়াহাটি থেকে আসা এই গাড়িটিকে নাগরকাটা পিএস, জলপাইগুড়ির অধীনে বাটাবাড়ী মোড় থেকে 31 নাম্বার জাতীয় সড়কে আটক করে। জানা গেছে বীরপাড়া হয়ে সেভক ধরে শিলিগুড়ির উদ্দেশ্যে যাচ্ছিলো গাড়িটি।
প্লাস্টিকের মোড়কে মোট ৮ কেজি ২৯ গ্রাম সোনা নিয়ে যাচ্ছিলো গাড়িটি। এই সোনার আনুমানিক মূল্য প্রায় ৪ কোটি টাকা বলে জানা গেছে। এই সোনা সহ গাড়িটি বাজেয়াপ্ত করে নাগরাকাটা পুলিশ।
পুলিশ জানিয়েছে- মোট তিনজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। সন্তোষ গাজেজ মহারাষ্ট্রের বাসিন্দা, কোচবিহারের মাথাভাঙ্গার কৃষ্ণ মজুমদার এবং আসামের মালিগাওয়ের মন্তোষ বিশ্বাসকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। এর সাথে আরও কেউ যুক্ত আছে কিনা তার খোঁজ চলছে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ