Latest News

6/recent/ticker-posts

Ad Code

মমতাকে পুজোর উপহার পাঠালেন হাসিনা





মমতাকে পুজোর উপহার পাঠালেন হাসিনা 



মমতা ও হাসিনার উপহার নতুন কিছু নয়। বিশেষ কিছু উপলক্ষ্যে তাঁদের মধ্যে উপহার বিনিময় হয়েই থাকে। এবারও হল না ব্যতিক্রম। সামনেই দুর্গাপূজা তাঁর আগে মমতাকে পুজোর উপহার পাঠালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 



দুর্গাপুজোর উপহার হিসেবে মমতার জন্য শাড়ি, ফুল ও মিষ্টি পাঠিয়েছেন হাসিনা। জানা গেছে, ৪টি শাড়ি ও ১০ কেজি মিষ্টি পাঠিয়েছেন তিনি।

বাংলাদেশের প্রধানমন্ত্রীর কার্যালয়ে কর্মরত একজন কর্মকর্তা প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়াকে জানান, “উপহারগুলি প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রোটোকল শাখার মাধ্যমে দেওয়া হয়।" বেনাপোল-পেট্রপোল স্থলপথের সীমান্ত পেরিয়ে উপহারগুলি কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেওয়া হবে বলে খবর।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code