সুজাতাঘোষ ,বাগডোগরা :
প্রীতিলতা সরনি থেকে শুরু করে শিবরাম পল্লীর মেইন রাস্তা অনেকদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। প্রতিনিয়ত এই বেহাল রাস্তা দিয়েই সাধারন মানুষকে প্রানের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে। দীর্ঘদিন ধরে বলা সত্বেও রাজ্য সরকারের কোন হেলদোল নেই। যাতায়াত করতে গিয়ে গাড়ির চাকায় পাথর ছিটকে সাধারন মানুষের গায়ে লাগছে এমনকি দোকানের মধ্যেও ঢুকে যাচ্ছে। তাই DYFI ডাবগ্রাম দক্ষিন লোকাল কমিটির সদস্যরা শিবরাম পল্লীর মেইন রাস্তার কাজ শুরু করার দাবীতে আজ সকাল ১০টা থেকে ১২টা পযর্ন্ত শিবরাম পল্লী মোড় থেকে মিছিল শুরু করে হায়দরপাড়া মোড়ে এসে বিক্ষোভ কর্মসূচী পালন করলেন।
তাদের দাবি অবিলম্বে গুরুত্বপূর্ণ এই রাস্তার কাজ শুরু করতে হবে, না হলে আগামী দিনে এলাকার জনগনকে সঙ্গে নিয়ে আরো বৃহত্তর আন্দোলনের পথে যেতে বাধ্য হবেন।
এই আন্দোলনে উপস্থিত ছিলেন DYFI ডাবগ্রাম দক্ষিন লোকাল কমিটির সম্পাদক দীপঙ্কর সাহা , যুবনেতা নন্দন ভট্টাচার্য, অভিজিৎ দে,শঙ্কর সাহা,যীশুরানা দে , ছাত্রনেতা গোপাল পাল সহ অন্যান্যরা।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ