করোনা সংক্রমণ প্রতিরোধে উৎসবের দিনেও রাস্তায় ডিওয়াইএফআই
সুজাতা ঘোষ, বাগডোগরা :
করোনা সংক্রমণ প্রতিরোধে উৎসবের দিনেও রাস্তায় ডিওয়াইএফআই। করোনা মোকাবিলায় মানুষকে সচেতন করতে প্রথম থেকেই সক্রিয়ভাবে সচেতন বার্তা পৌঁছে দিচ্ছে মানুষের মধ্যে। আজ উৎসবের দিনেও ডিওয়াইএফআই বসে নেই, চালিয়ে যাচ্ছে তাদের কর্মসূচী। এদিন ডাবগ্রাম দক্ষিন লোকাল কমিটি করোনা সংক্রমণ প্রতিরোধে সাধারন মানুষের মধ্যে সচেতনতা প্রচার করেন এবং সাধারন মানুষের হাতে মাস্ক বিতরন করেন।
এদিনের কর্মসূচীতে উপস্থিত ছিলেন জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য তীর্থঙ্কর ভট্টাচার্য, ডিওয়াইএফআই ডাবগ্রাম দক্ষিন লোকাল কমিটির সম্পাদক দীপঙ্কর সাহা, যুব নেতা নন্দন ভট্টাচার্য, অভিজিৎ দে, কৃষ্ণ রায়, ছাত্র নেতা গোপাল পাল সহ অন্যান্য নেতৃত্ব।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ