ফের অজগর উদ্ধার ময়নাগুড়ি ব্লকে
আজ শনিবার সকাল ১০ টা নাগাদ ময়নাগুড়ি ব্লকের টেকাটুলি গ্রামপঞ্চায়েতের নিরেন্দ্রপুরের সংলগ্ন পখিনাতপুর এলাকায় একটি প্রায় ৭ ফিটের অজগর উদ্ধার হয়। লোকালয়ে ফের অজগর উদ্ধার হওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পরে গোটা গ্রাম জুড়ে।
জানা যায়, সাপটি দেখে স্থানীয় যুবকেরা ধরতে গেলে সাপটি বাঁশের উপর উঠে জলে লাফ দেয়। পরে অনেক খোজাখুজির পর পুকুরের ধারে সাপটি খুজে পান তারা। এবং স্থানীয় দিপক রায় পুকুরের জলে লাফ দিয়ে সাপটি ধরতে সক্ষম হন।
পরে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ময়নাগুড়ি রোড পরিবেশ প্রেমী সংগঠন। এবং তারা সাপটি নিয়ে যান। সংগঠনের সদস্যরা জানিয়েছেন সাপটিকে উদ্ধার করা হয়েছে এবং প্রাথমিক চিকিৎসার পর গরুমারার জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ