Latest News

6/recent/ticker-posts

Ad Code

করোনার প্রভাবে দিশেহারা মৃৎ শিল্পীরাও



আর হাতে গোনা মাত্র কয়েকটা দিন- তারপরেই বাঙালি ব্রতী হবে শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজায় । তবে তার আগে কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে উদ্যোক্তাদের । 

আর এই পুজোয় মৃৎশিল্পীদের ব্যস্ততা ওঠে চরমে । উদ্যোক্তাদের বরাত পেয়ে তাদের আবদার মতো ফুটিয়ে তোলেন দেবী দুর্গাকে মৃন্ময়ী রূপে । 


মৃৎশিল্পীদের ঘরে-বাইরে সর্বত্র প্রতিমা তৈরির ব্যস্ততা দেখা যায় চোখে পড়ার মতো । তবে সেই চিত্র যে এবার পুরোপুরি বদলে গেছে ময়নাগুড়ির মৃৎশিল্পীদের ঘরে-বাইরে টুঁ  মারলেই বোঝা যায়  সহজেই। 

এ বছর কোভিভ -১৯ মোকাবিলায় পুরোপুরি বদলে দিয়েছে জীবনের রুপরেখা । তার প্রভাব পড়েছে ময়নাগুড়িতেও । 

ময়নাগুড়ি ব্লকের মাধবডাঙ্গা অঞ্চলের ইন্দিরামোড় এলাকার  মৃৎশিল্পী মনোজ পাল জানান, গত বছরের তুলনায় এবছর নমো:  নমো: করে পুজোর কথা ভাবছেন অনেক ক্লাবই । বেড়েছে জিনিসপত্রের দাম । বেশি দামে প্রতিমা কিনতে চাচ্ছেন না পুজো কমিটি ও উদ্যোগক্তারা । অপরদিকে প্রতিমা তৈরি লেবারের অভাবে ময়নাগুড়িতে বন্ধ রয়েছে দুটি কারখানাও । 

ময়নাগুড়ি থেকে মধুসূদন রায়ের রিপোর্ট, সংবাদ একলব্য 

সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code