টেকটনিক অঞ্চলে নতুন আবিষ্কার ভারতের! ভূমিকম্পন পূর্বাভাস ও গবেষণায় আসতে পারে পরিবর্তন
হিমালয়ের নতুন আবিষ্কৃত সক্রিয় টেকটনিক অঞ্চল ভূমিকম্পন পূর্বাভাস ও গবেষণায় পরিবর্তন নিয়ে আসতে পারে।
টেকটনিক অঞ্চলের একটি নতুন সক্রিয় পরিবর্তন ভূমিকম্পন পূর্বাভাস ও গবেষণায় নতুন দিশা দেখাচ্ছে বলে খবর। ভূমিকম্প গবেষণা , পূর্বাভাস, পর্বত শৃঙ্খলায় ভূমিকম্পের উৎস অনুসন্ধান বোঝার পাশাপাশি এর বিবর্তনের ক্ষেত্রে এক বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে। লাদাখ অঞ্চলে হিমালয়ের সিউন জোন বা সিন্ধু সিউন জোন (আইএসজেড), যেখানে ভারতীয় ও এশিয়ান প্লেটস যুক্ত হয়েছে, সেই অঞ্চলটি টেকটনিক অঞ্চল নামে পরিচিত। এই অঞ্চলে একটি সক্রিয় পরিবর্তন নতুন করে আবিষ্কৃত হয়েছে।
ভারত সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের অধীনে দেরাদুনের ওয়াদিয়া ইনস্টিটিউট অফ হিমালয়ান জিওলজি (ডাব্লুআইএইচজি)-এর একদল বিজ্ঞানী এই আবিষ্কার করেছে। তাঁরা ভূ-তাত্ত্বিক বৈশিষ্ট্য পর্যবেক্ষণ এবং বিস্তারিত ম্যাপিংয়ের মাধ্যমে টেকটনিক অঞ্চলের এই সক্রিয়তা আবিষ্কার করেছে। গবেষণা পত্রটি সম্প্রতি ‘টেকনোফিজিক্স’ জার্নালে প্রকাশিত হয়েছে। এই আবিষ্কার হিমালয় অঞ্চলে ভূমিকম্প গবেষণা , পূর্বাভাস, পর্বত শৃঙ্খলায় ভূমিকম্পের উৎস অনুসন্ধানে বিশেষ সাহায্য করবে বলে জানানো হয়েছে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ