হাথরস কাণ্ডের প্রতিবাদে মিছিল ও মোদির কুশপুত্তলি দাহ করা হল শিলিগুড়িতে
সুজাতা ঘোষ ,বাগডোগরা :
উত্তরপ্রদেশের হাথরস কান্ডের জঘন্য অপরাধের প্রতিবাদে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের পদত্যাগের দাবীতে ও তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্যদের উপর অত্যাচারের বিরুদ্ধে শিলিগুড়ি টাউন-৩ ব্লকের উদ্যোগে ভক্তিনগর চেকপোস্ট থেকে পায়েল মোড় পর্যন্ত প্রতিবাদ মিছিল ও মোদির কুশপুত্তলি দাহ করা হয়।
এদিনের এই প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন দার্জিলিং জেলার সভাপতি রঞ্জন সরকার , শিলিগুড়ির ওয়ার্ড নম্বর ৩৮-এর কো-অর্ডিনেটর দুলাল দত্ত ,মহিলা ওয়ার্কিং সভাপতি আলপনা দত্ত ,মুন্সি প্রেমচাঁদ কলেজের তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি শিব রায় সহ অন্যান্যরা।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
0 মন্তব্যসমূহ